ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৪১ সকাল

বিমানের টিকিট না পাওয়ায় পেছাল রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ

বিমানের টিকিট না পাওয়ায় পেছাল রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ, ছবি: সংগৃহীত। ছ

মফস্বল ডেস্ক : রাজশাহীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ এক দিন পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে। তিনি আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে সমাবেশে বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। 

জানা গেছে, সমাবেশটি ২৮ জানুয়ারি (বুধবার) হওয়ার কথা থাকলেও ওই দিন উড়োজাহাজের টিকিট না পাওয়ায় সমাবেশের তারিখ একদিন পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীতে হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদরাসা ময়দানে) নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন। এ সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনি এলাকার মানুষ অংশ নেবেন। 

আরও পড়ুন

সমাবেশ সফল করতে গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুর বাসায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মিজানুর রহমান (মিনু) বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান টেলিফোন করে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি আমাকে অবহিত করেন। অন্য কোনো সমস্যা নয়, ২৮ জানুয়ারি বিমানের টিকিট না পাওয়ার কারণে সমাবেশের তারিখ একদিন পেছানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ২ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে গেল ট্রাক

অফিস চলবে সকাল নয়টা থেকে চারটা, মার্কেট বন্ধ সন্ধ্যা ছয়টায়

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ভারতের মন্ত্রীর

টাকার অভাবে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন ঢাবি ছাত্রদল নেতা শাওন