ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৫:২৪ সকাল

জামায়াতের কুষ্টিয়ার জনসভা শুরু

জামায়াতের কুষ্টিয়ার জনসভা শুরু, ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১দলীয় জোটের নির্বাচনী জনসভা শুরু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভা শুরু হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সহ ১১দলীয় জোটের নেতৃবৃন্দরা। সকাল থেকেই জেলার চারটি সংসদীয় আসন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা জনসভাস্থলে আসতে থাকেন।

নির্ধারিত সূচি অনুযায়ী ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে কুষ্টিয়া পুলিশ লাইনে অবতরণ করে জনসভায় বক্তব্য দেবেন।

আরও পড়ুন

এদিকে, জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জনসভার মঞ্চসহ পুরো এলাকাকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। এছাড়াও নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ সফরে সকালে প্রথমে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, দুপুর ১২টায় মেহেরপুর, চুয়াডাঙ্গা বিকেল সাড়ে ৪টায় ও ঝিনাইদহে সন্ধ্যা ৬টায় নির্বাচনী মহাসমাবেশে অংশ নেবেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

ফেনীতে ২ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে গেল ট্রাক

অফিস চলবে সকাল নয়টা থেকে চারটা, মার্কেট বন্ধ সন্ধ্যা ছয়টায়