ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৪ দুপুর

নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন হাদির ভাই

নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন হাদির ভাই

নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেন ঘাতকের গুলিতে শহীদ শরীফ ওসমান বিন হাদির মেঝো ভাই ওমর বিন হাদি।

‎আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জিডিটি করা হয়।

জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেছেন, ওসমান হাদি খুন হওয়ার পর থেকে আমি ও হাদির সন্তানকে খুন করা হতে পারে- এমন আশঙ্কা করছি। যেহেতু হাদির খুনি চক্র গ্রেফতার হয়নি, সেহেতু যেকোনো সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। যার কারণে আমি ও হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি।

‎এছাড়া সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে আমাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে এবং আমাকে হত্যা করতে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমি ও শহীদ হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি।

‎এ বিষয়ে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘শহীদ ওসমান হাদির পরিবারের সদস্যরা নিরাপত্তা শঙ্কায় শাহবাগ থানায় একটি জিডি করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী