ভিডিও বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ১১:০৮ দুপুর

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৭

সংগৃহিত,পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। শুক্রবার আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় এক এলাকায় আত্মঘাতী হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

দেশজুড়ে ক্রমবর্ধমান জঙ্গি হামলা সামাল দিতে হিমশিম খাচ্ছে পাকিস্তান। এর মাঝেই দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের দেরা ইসমাইল খান জেলায় বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী ওই হামলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দেরা ইসমাইল খান জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে শান্তি কমিটির সদস্যদের অবস্থান করা ভবনে ওই বোমা হামলা চালানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আদনান বলেছেন, শান্তি কমিটিগুলো স্থানীয় বাসিন্দা ও বয়োজ্যেষ্ঠদের নিয়ে গঠিত এবং আফগান সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের মোকাবিলায় ইসলামাবাদের উদ্যোগের অংশ হিসেবে এসব কমিটি কাজ করে।

তিনি বলেন, আত্মঘাতী বোমা হামলায় প্রায় এক ডজন মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা গেছেন। এর আগে, শুক্রবার বিস্ফোরণস্থলে তিনজন নিহত হন বলে জানিয়েছিল পুলিশ।

আরও পড়ুন

বিয়ের অনুষ্ঠানের অতিথিদের লক্ষ্য করে চালানো এই হামলার দায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী স্বীকার করেনি।

আফগান সীমান্তের উভয় পাশেই সক্রিয় রয়েছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তালেবান। পাকিস্তানে এই গোষ্ঠীটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামে পরিচিত। জঙ্গি হামলা মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে প্রশাসনের গঠন করা শান্তি কমিটির সদস্যদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দিয়েছে তালেবান।

সূত্র: রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনের সফরে ইসরায়েলে নরেন্দ্র মোদি

ভালো খেজুর চিনবেন কীভাবে?

সুযোগ থাকলে রিয়ালের যে খেলোয়াড়কে বার্সায় আনতেন পেদ্রি

বিশ্বকাপে না খেলেও সুখবর পেলেন জাকের-সাইফ

যেভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিদায় নিলেন ড. আহসান এইচ মনসুর

রমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতার ব্যবসায়ীদের