ভিডিও শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৫ দুপুর

বগুড়াকে সিটি করপোরেশন করার প্রতিশ্রুতি দিয়ে গেলেন জামায়াত আমির

বগুড়াকে সিটি করপোরেশন করার প্রতিশ্রুতি দিয়ে গেলেন জামায়াত আমির, ছবি: দৈনিক করতোয়া ।

স্টাফ রিপোর্টার : জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা যদি নির্বাচিত হই, বগুড়াকে সিটি করপোরেশন করব। বগুড়াকে আগের মতো শিক্ষা ও সমৃদ্ধির নগরীতে পরিণত করব ইনশাআল্লাহ।

আজ শনিবার দুপুরে (২৪ জানুয়ারি) বগুড়া আলফাতুন্নেছা মাঠে ১০ দলীয় ঐক্যজোট কর্তৃক আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির ডা. শফিকুর বলেন, আমরা নিজেরা চাঁদাবাজি, টাকা পাচার, সন্ত্রাস করব না, কাউকে করতেও দিব না ইনশাআল্লাহ। মায়েদের সম্মান আমাদের জীবনের চেয়েও বেশি। মায়েদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। নারীরা নিজের ইচ্ছামতো যোগ্যতা অনুযায়ী চাকরি করবে। সরকার নারীদের সম্মানের সাথে নিরাপত্তা দিবে। তিনি বলেন, যুবকদের প্রতি আমাদের অঙ্গীকার, আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে বেকারের কারখানায় পরিণত করতে চাই না। আমরা যুবকদের কাজ শিখিয়ে তাদের কাজ দিতে চাই। যুবকদের কারো দয়ার ওপর নির্ভরশীল করে রাখতে চাই না। আমরা যুবকদের সম্মানের সাথে জীবনযাপনের ব্যবস্থা করতে চাই।
জামায়াত আমির আরও বলেন, আপনারা ‘হ্যাঁ’ ভোট এবং ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের বিজয়ী করবেন। চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোট এবং দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন আপনারা। আপনাদের কাছে এই সাতজন প্রার্থীকে আমানত দিয়ে গেলাম। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-৬ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াতের প্রচার মিছিল

রাজশাহী সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

লালমনিরহাটে ভোট কেনার দায়ে জনতা দলের নেতার জরিমানা

ইনকিলাব মঞ্চে আমরা কোনো গুলি করিনি : অতিঃ পুলিশ সুপার

সংবাদ সংগ্রহকালে করতোয়ার ডিভাইসে যেভাবে হা/ম/লা করল পুলিশ সদস‍্য

হাততালি দিলে হবে না, কসম কাটতে হবে : ভিপি সাইফুল