ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০২:১৩ রাত

আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ

ছবি: সংগৃহীত, আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ

কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিলেন না—এমন আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে যোগ দিতে পারবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ।

শুক্রবার নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে এক পথসভায় তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করছে ১০ দলীয় জোট। একসময় হাতিয়া সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল, যেখানে ফ্যাসিস্ট শক্তি মানুষকে জিম্মি করে রেখেছিল।

তিনি বলেন, এলাকায় যারা সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নন—এমন সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে অন্যায় কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না—এমন আওয়ামী লীগ কর্মীরাও এই জোটে যোগ দিতে পারেন।

আরও পড়ুন

প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হান্নান মাসউদ বলেন, তাদের আর্থিক সহযোগিতার কারণে নির্বাচনী প্রচার চালানো সম্ভব হচ্ছে। নির্বাচিত হলে হাতিয়ার প্রবাসীদের জন্য ফ্রি যাতায়াত ব্যবস্থা চালুর আশ্বাস দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন আজ 

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

শবেবরাতে কবর জিয়ারত সত্যিই কি উত্তম আমল?