ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৪:০৪ দুপুর

আইজিপির অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না পুলিশ কর্মকর্তারা

আইজিপির অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না পুলিশ কর্মকর্তারা

পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি ছাড়া কোনো ইউনিট প্রধানের কর্মস্থল ত্যাগকে শৃঙ্খলাবহির্ভূত কাজ হিসেবে উল্লেখ করে নতুন করে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেখা গেছে, কিছু ইউনিট প্রধান অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন, যা বাহিনীর শৃঙ্খলার পরিপন্থী। তাই ছুটি, ব্যক্তিগত কাজ বা অন্য যে কোনো কারণে কর্মস্থল ছাড়ার আগে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের অবশ্যই আইজিপির পূর্বানুমতি নিতে হবে।

এই চিঠি ডিএমপি কমিশনার, র‍্যাব মহাপরিচালক, এসবি প্রধান, সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বাহিনীর শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ নির্দেশনা অমান্য করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ইউনিট প্রধানকে বিশেষভাবে দায়িত্বশীল থাকতে এবং কর্মস্থল ত্যাগ না করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা বন্ধের ঘোষণা করলেন ট্রাম্প

বাংলাদে‌শীদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মা‌র্কিন দূতাবাস

ঝালকাঠিতে সন্তানের মরদেহ নিয়ে মানববন্ধনে মা

শাকিরার ভারত সফর বাতিল