ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৪ সকাল

করাচিতে শপিংমলে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৫০

করাচিতে শপিংমলে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৫০, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচিতে গুল প্লাজা আগুনের ধ্বংসস্তুপ থেকে দেশটির দমকলকর্মীরা আরো ২৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। এর ফলে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫০ জনে। 

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে বন্দরনগরী করাচির গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় এই আগুনের ঘটনাটি ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গুল প্লাজা শপিং কমপ্লেক্সে। তিনতলা ভবনটিতে ১ হাজার ২০০টি দোকান ছিল। আগুনের ফলে ভবনের কিছু অংশ ধসে পড়েছিল। 

বুধবার (২১ জানুয়ারি) করাচির ডেপুটি কমিশনার জাভেদ নবী খোসো সাংবাদিকদের বলেন, আমরা ২০ থেকে ২৫টি মরদেহ বা অবশিষ্টাংশ খুঁজে পেয়েছি। তিনি জানান, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের জন্য অবশিষ্টাংশগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। শনাক্তকরণে সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, নিহতের সঠিক সংখ্যা জানানো বর্তমানে কঠিন। মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত এই সংখ্যা ছিল ২৯।

আরও পড়ুন

দমকলকর্মীরা মঙ্গলবার পর্যন্ত শপিংমলের ভেতরের ভয়াবহ আগুনের সঙ্গে লড়াই চালিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আসার ততক্ষণে গুল প্লাজা ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, মোট ৮৪ জন নিখোঁজের একটি তালিকা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজদের বেশিরভাগই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে, যার ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। খবর : রয়টার্স।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

ফেনীতে ২ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে গেল ট্রাক

অফিস চলবে সকাল নয়টা থেকে চারটা, মার্কেট বন্ধ সন্ধ্যা ছয়টায়

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ভারতের মন্ত্রীর