ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ০১:৩৫ দুপুর

নির্বাচনে মোট প্রার্থীর ২৫ শতাংশের ঋণ আছে :  টিআইবি

নির্বাচনে মোট প্রার্থীর ২৫ শতাংশের ঋণ আছে :  টিআইবি, ছবি: সংগৃহীত।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন। শতকোটির প্রার্থী ২৭ জন। মোট প্রার্থীর ২৫ শতাংশের ঋণ বা দায় আছে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর মাইডাস সেন্টারের টিআইবি’র সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। নির্বাচন ২০২৬ ‘নির্বাচনি হলফনামায় প্রার্থী পরিচিত’ শীর্ষক সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি’র তৌহিদুল ইসলাম। টিআইবি জানায়, জাতীয় নির্বাচনে এবার ৫১ রাজনৈতিক দলের ১ হাজার ৯৮১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ১৩ শতাংশ স্বতন্ত্র প্রার্থী এবং প্রথমবার নির্বাচন করছেন ১ হাজার ৬৯৬ জন প্রার্থী। ইসলামী দলগুলোর প্রার্থী ৩৬ দশমিক ৩৫ শতাংশ। স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থী ৩৬ দশমিক ৬৫ দশমিক ৬৫ শতাংশ।

আরও পড়ুন

টিআইবি আরো জানায়, বাংলাদেশে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় নারীর অংশগ্রহণ খুবই কম। এবার নির্বাচনে ৫ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। মাত্র ৪ দশমিক শূন্য ২ শতাংশ নারী প্রার্থী। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের ৬ এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ২৪ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন আজ 

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

শবেবরাতে কবর জিয়ারত সত্যিই কি উত্তম আমল?