ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ০৫:১০ বিকাল

হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান। ছবি : দৈনিক করতোয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট সফরে এসে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টা ১৯ মিনিটে তিনি মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন। এর আগে রাত ৮টার দিকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিএনপি সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান।

আরও পড়ুন

দলীয় সফরসূচি অনুযায়ী, মাজার জিয়ারত শেষে তিনি সিলেটে অবস্থান করবেন। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যানের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত