ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ১২:৩৩ রাত

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত, আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী (হাঁস মার্কা) ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনি পরিবেশ ও ভোটের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, সবাই খেয়াল রাখবেন আমার হাঁস যেন চুরি না হয়। নির্বাচনে জালভোট দিয়ে আমার ‘হাঁস চুরি’ করার চেষ্টা করতে পারে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগইর বাজার ও সোহাগপুরে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

ভোটারদের সজাগ থাকার আহ্বান জানানোর পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার দাবি জানান রুমিন ফারহানা। 

তিনি বলেন, ভোটের দিন জনগণের ভোটাধিকার রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো ধরনের অনিয়ম, জালভোট বা প্রভাব বিস্তারের চেষ্টা হলে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান বরিশালের জনসভায় যোগ দিয়েছেন 

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমর্থন জানালো বিএনপি প্রার্থীকে

এপস্টেইনকে তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু

‘সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবে পাকিস্তান’- রবিচন্দ্র অশ্বিন

জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা বিকেলে

বরিশাল তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত