ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ জানুয়ারী, ২০২৬, ০২:৩১ দুপুর

মিরপুরে বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ

মিরপুরে বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ

রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বর্তমানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

পুলিশের মিরপুর বিভাগের ডিসি মইনুল হক সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

 

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জামায়াত নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনায় উভয়পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হন। ঘটনাস্থলে এখনও উত্তপ্ত অবস্থা রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী