ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ জানুয়ারী, ২০২৬, ১২:৩২ দুপুর

বগুড়ার শাজাহানপুরে ৫শ’ ৪০ কেজি পলিথিন ও কাঁচামাল জব্দ

বগুড়ার শাজাহানপুরে ৫শ’ ৪০ কেজি পলিথিন ও কাঁচামাল জব্দ

স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকার একটি কারখানা থেকে আনুমানিক ৫৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিথিন তৈরীর কাঁচামাল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে এই কাঁচামাল জব্দ করে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে আনুমানিক ৫৪০ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিথিন তৈরীর কাঁচামাল  জব্দ করা হয় এবং এক লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।

আরও পড়ুন

বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহজালাল নেতৃত্ব প্রদান করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো: মাহমুদুল হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।  বগুড়া জেলা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ ঘোষণা দিয়ে সংস্কার করা হবে: অর্থমন্ত্রী

সিলেটে পাথরবোঝাই ৪১ ট্রাক্টরসহ আটক ৬

শোলাকিয়ায় ঈদ জামাতের নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আমি কোনো দলের হয়ে কাজ করিনি: ভাবনা

নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ