ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৬, ১০:২১ দুপুর

চীনে ইতিহাসে সবচেয়ে কম জন্মহারের রেকর্ড

চীনে ইতিহাসে সবচেয়ে কম জন্মহারের রেকর্ড, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : চীনে গত বছর ইতিহাসের সবচেয়ে কম জন্মহার রেকর্ড করা হয়েছে। এতে করে টানা চার বছর দেশটি জনসংখ্যার পরিমাণ শুধু কমেছে। যা বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটির জনসংখ্যা সংক্রান্ত যে চ্যালেঞ্জ রয়েছে সেটি সামনের কয়েক দশকের জন্য আরও বেশি গভীর হবে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো সোমবার (১৯ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালে প্রতি এক হাজারে তাদের জন্মহার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৩ শতাংশে, যা ২০২৩ সালের ৬ দশমিক ৩৯ শতাংশেরও কম। ২০২৪ সালে চীনে জন্মহার কিছুটা বেড়েছিল। কিন্তু নতুন পরিসংখ্যান দেখাচ্ছে সেটি ছিল ‘বিচ্ছিন্ন ঘটনা’। অর্থাৎ চীনের জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ খুবই উদ্বেগজনক।

আরও পড়ুন

গত বছর চীনে ৭৯ লাখ ২০ হাজার নতুন শিশুর জন্ম হয়েছে। এই সময়ের মধ্যে মারা গেছেন ১ কোটি ১৩ লাখ ১০ হাজার মানুষ। এতে করে জনসংখ্যা কমে গেছে ৩৯ লাখ। জন্মহার কমলেও ২০২৫ সালে দেশটির অর্থনীতির পরিধি ৫ শতাংশ বেড়েছে। এতে করে দেশটি এক্ষেত্রে তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে। সূত্র : সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত