ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৩ সকাল

চট্টগ্রামের আলোচিত আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৯ আসামির বিচার শুরু

চট্টগ্রামের আলোচিত আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৯ আসামির বিচার শুরু, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক:  চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। সোমবার সকালে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) মো. জাহিদুল হকের আদালত এ আদেশ দেয়। এ মামলার অভিযোগপত্রে নাম থাকা ৩৯ জন আসামির মধ্যে ১৬ জন এখনো পলাতক আছেন।

এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে পুলিশের প্রিজন ভ্যানে করে আসামিদের চট্টগ্রাম আদালতে আনা হয়।আলোচিত হত্যা মামলাটি গত ৭ জানুয়ারি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠায় মহানগর দায়রা জজ।

আরও পড়ুন

রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রামের আদালতে জামিন নাকচ করে কারাগারে পাঠানো নিয়ে বিক্ষোভের ঘটনাপ্রবাহের মধ্যে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত