ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৩:১১ দুপুর

ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৮ জানুয়ারি) রাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একথা বলেন।

ডা তাহের বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচন করবেন না। সেজন্য তাদের দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের প্রতি সম্মান জানিয়ে তার আসনে আমাদের প্রার্থী প্রত্যাহার করে নেব।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের নির্বাচনি ঐক্য করার উদ্যোগ নিয়েছিলেন। তারা থাকতে পারেননি তাদের সফলতা কামনা করছি।

আরও পড়ুন

এসময় তার সঙ্গে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

উল্লেখ্য, জামায়াতের আমিরের আসনে কোনো প্রার্থী দেয়নি ইসলামী আন্দোলন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদুরোর মুক্তি চেয়ে জাতিসংঘে আবেদন করলো ভেনেজুয়েলা

সিআইসির মহাপরিচালকের দায়িত্বে আবদুর রকিব

পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

বাঁচার আকুতি গৃহবধূ মুন্নির

গাইবান্ধার সাদুল্লাপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

দুদক’র মামলায় স্ত্রী বিউটির জামিন পলাতক সাবেক এমপি বাবলু