ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৬, ১২:৫৫ দুপুর

বগুড়ার আদমদীঘিতে মাদকসেবীসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে মাদকসেবীসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে মাদকসেবীসহ বিভিন্ন মামলায় ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযানে এদের গ্রেফতার ও ১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
আদমদীঘি থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে মাদকদ্রব্য সেবনকালে উপজেলার বড়আখিড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আরিফ ইসলাম, ডহরপুর গ্রামের সুন্দর আলীর ছেলে হায়দার আলী, কলসা কোচকুড়ি পাড়ার সাইফুল ইসলামের ছেলে রায়হান ওরফে রাব্বী ও ছোট জিনইর গ্রামের আব্দুর রহিমের ছেলে সুমন সরদার। সান্তাহার সিভিল কলোনী এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ মালশন গ্রামের মজিবর রহমানের ছেলে জামিল হোসেন ও চা-বাগান এলাকার অফুর শেখের ছেলে রুবেল হোসেন।

এছাড়া হামলা মারপিট ও চুরি সংক্রান্ত মারপিট মামলায় উজ্জলতা গ্রামের রুহুল কুদ্দুছ ওরফে বকুল হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম ও তার ছেলে আমিনুল ইসলাম এবং আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে সান্তাহার নতুন বাজার এলাকার রুহুল আলীর ছেলে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান গ্রেফতারকৃতদের আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীঘিনালায় ঘরের ভেতরে বজ্রপাতে ব্যক্তির মৃত্যু

ঈদে চমক নিয়ে আসছে হানিফ সংকেতের ইত্যাদি

ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান

টিকিট কালোবাজারি ,সুবর্ণ এক্সপ্রেসের দুই স্টুয়ার্ট বরখাস্ত

ব্যারাকে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের মরদেহ