ভিডিও বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৬, ১০:০১ দুপুর

নেত্রকোনায় ইউপি চেয়ারম্যান-ইউএনওর বাগবিতণ্ডা

নেত্রকোনায় ইউপি চেয়ারম্যান-ইউএনওর বাগবিতণ্ডা

নেত্রকোনার কলমাকান্দার লেঙ্গুরা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঙ্গে কলমাকান্দা ইউএনও মাসুদর রহমানের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার লেঙ্গুরা বাজারে সরকারি জায়গায় ঘর তুলতে চাইলে স্থানীয়রা বাধা দেয়। পরে খবর পেয়ে প্রশাসনের লোকজন সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে চাইলে বাধা দেন ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান। এক পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করতেও দেননি সাইদুর রহমান।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, সরকারি একটি জায়গায় আধাপাকা ঘর ওঠাতে চাইলে তাতে প্রথমে নায়েব এসে বাধা দেয়। পরে ইউএনও এসে মোবাইল কোর্ট করে আমার ভাইকে সাজা দিতে চাইলে আমি কারণ জানতে চাই। এটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে।

আরও পড়ুন

জানতে চাইলে নেত্রকোনার জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনের সফরে ইসরায়েলে নরেন্দ্র মোদি

ভালো খেজুর চিনবেন কীভাবে?

সুযোগ থাকলে রিয়ালের যে খেলোয়াড়কে বার্সায় আনতেন পেদ্রি

বিশ্বকাপে না খেলেও সুখবর পেলেন জাকের-সাইফ

যেভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিদায় নিলেন ড. আহসান এইচ মনসুর

রমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতার ব্যবসায়ীদের