ভিডিও শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ১১:১৯ রাত

চাঁপাইনবাবগঞ্জে মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত করায় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত করায় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন বাজারে মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত করার অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানের নেতৃত্বে ছিলেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।

তার সাথে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযান চলাকালে ৩০ কেজি পচা খেজুর মহানন্দা নদীতে ফেলে ধ্বংস করা হয়।

আরও পড়ুন

এছাড়া ৭৫ কেজি ভেজাল গুড়, ৪ কেজি অননুমোদিত রঙ এবং প্লাস্টিকের খেলনাযুক্ত প্রায় ২ হাজার টাকার শিশুখাদ্য বিনষ্ট করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্যের নিরাপত্তায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের যুবারা

বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত

নির্বাচনে তিন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেবে ইউরোপীয় ইউনিয়ন

তুরস্কে মোসাদের দুই ‘গুপ্তচর’ গ্রেফতার

এবার ছাত্রদলে যোগ দিলেন গকসুর ভিপি মৃদুল দেওয়ান

‘আওয়ার দাদু ইজ কামিং’: এবার সিলেটে গেম অব থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার