ভিডিও শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৮:৫১ রাত

বাংলাদেশের বিশ্বকাপ খেলার সুযোগ আছেঃ ফিফা প্রেসিডেন্ট

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

বাংলাদেশকে নিয়ে আশাবাদী ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বলেছেন, বাংলাদেশ শুধু বিশ্বকাপ খেলতেই পারে না, ফিফার দীর্ঘমেয়াদি লক্ষ্যই হলো—বাংলাদেশের মতো যেসব দেশ এখনো বিশ্বকাপে খেলেনি, তাদের সেই মঞ্চে নিয়ে আসা।

'আস্ক মি' শীর্ষক এক ভিডিও আয়োজনে ইনফান্তিনো বলেন, আগামী বছরের বিশ্বকাপেই এর প্রমাণ মিলছে। “আমরা ইতোমধ্যে কয়েকটি নতুন দেশকে বিশ্বকাপে পেয়েছি, যারা আগে কখনো অংশ নেয়নি। আফ্রিকা থেকে কেপ ভার্দে, কনক্যাকাফ অঞ্চল থেকে কুরাসাও—এছাড়া উজবেকিস্তান ও জর্ডান প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করেছে।”

ফিফা প্রেসিডেন্টের চোখে বাংলাদেশও সেই সম্ভাবনাময় তালিকাতেই। “বাংলাদেশ একটি বড় ফুটবলপ্রেমী দেশ। এখানে ফুটবল খুব দ্রুত উন্নতি করছে। তাই বাংলাদেশেরও অবশ্যই সুযোগ আছে'', বলেন তিনি। 

 

আরও পড়ুন

বাংলাদেশ ফুটবলের অগ্রগতিতে ফিফার ভূমিকার কথাও তুলে ধরেন ইনফান্তিনো। তিনি জানান, ফিফা ইতোমধ্যেই বাংলাদেশে উল্লেখযোগ্য বিনিয়োগ করছে। “আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং দেশের ফুটবলের সঙ্গে যুক্ত সব মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করছি। লক্ষ্য একটাই—প্রতিভা তৈরি করা এবং সেই প্রতিভাকে সঠিক পথে এগিয়ে নেওয়া।”

সবশেষে আশার বার্তাই দেন ফিফা সভাপতি। তাঁর কথায়, “আমরা সত্যিই আশা করি, খুব শিগগীরই বাংলাদেশকে ফিফা বিশ্বকাপে খেলতে দেখতে পাব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে প্রকাশ্য আলোচনায় বসার আহ্বান জামায়াত আমিরের

পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একবিন্দুও আপস করা হবে না : নীলফামারীতে ইসি মাছউদ

নাটোরের বড়াইগ্রামে দাঁড়িপাল্লার প্রচারে নারীদের বাধা, সংবাদ সম্মেলন

বগুড়া-৩ নির্বাচনী আসনে বিএনপির প্রার্থী মহিতের গণসংযোগ

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন, নির্বাচন প্রস্তুতি

১১ দলীয় জোট ক্ষমতায় গেলে মানবিক সংসদ তৈরি করবে : মজিবুর রহমান