ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৬, ০১:২১ দুপুর

যশোরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

যশোরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

যশোরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে শামীম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরাফাত হোসেন নামে এক দোকান মালিককে হেফাজতে নিয়েছে পুলিশ।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে সদরের রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর বাজারে এ ঘটনা ঘটে। নিহত শামীম বলাডাঙ্গা গ্রামের ছবদুলের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শামীম শ্রীকান্তনগর বাজারে আরাফাত হোসেনের বিকাশের দোকানের সামনে গিয়ে দোকানের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই সময় দোকানমালিক আরাফাত হোসেন ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে সিসিটিভি ক্যামেরায় দোকানের ভেতরে একজনকে দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন সেখানে জড়ো হয়ে শামীমকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকান মালিক আরাফাত হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সময় উপস্থিত থাকা ব্যক্তিদের শনাক্ত এবং গণপিটুনির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত