ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৬, ১২:২৯ দুপুর

রাজশাহীর দুর্গাপুরে অজ্ঞাত প্রতিবন্ধী যুবক উদ্ধার

রাজশাহীর দুর্গাপুরে অজ্ঞাত প্রতিবন্ধী যুবক উদ্ধার

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর দুর্গাপুরে সড়কে তীব্র শীতে কাঁপতে থাকা অজ্ঞাত প্রতিবন্ধী যুবককে উদ্ধার করেছে দোকানিরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা চত্বরে অচেনা ভ্যানচালক শারীরিক ও বাক প্রতিবন্ধী যুবককে ফেলে যায়।

তীব্র শীতে কাঁপতে থাকলে, প্রতিবন্ধী যুবককে উদ্ধারে এগিয়ে আসেন দোকানিরা। উপজেলা পরিষদ থেকে একটি কম্বল এনে গায়ে জড়িয়ে দেন। একটি দোকানের বারান্দায় রাত যাপনের ব্যবস্থা করেন দোকানিরা।

সংবাদকর্মী মাসুদ রানা তুষার জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভ্যান চালক উপজেলার সামনে প্রতিবন্ধী যুবককে বসিয়ে রেখে চলে যায়। ওই যুবকের গায়ে কোনো গরম কাপড় ছিল না। তীব্র শীতে থরথর করে কাঁপছিল। আমরা সবাই মিলে তার গরম কাপড়, কম্বল, খাবার, থাকার ব্যবস্থা করেছি। সে কথা বলতে পারেনা। তার নিজে থেকে কোনো কাজ করার ক্ষমতা নেই।

আরও পড়ুন

এমন মানুষকে ফেলে যাওয়া খুবই অমানবিক কাজ। আমরা সমাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তার পরিবারেকে খোঁজার চেষ্টা করছি। এবিষয় দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়েছি। তার পরিচয় শনাক্তে পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত