ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৯ সকাল

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ছবি: দৈনিক করতোয়া ।

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের  তেঁতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তেঁতুলিয়ায় ৬ থেকে ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা ওঠানামা করায় ঠান্ডার প্রকোপ কমেনি। 

আবহাওয়া অফিসের তথ্যমতে, এই তাপমাত্রার কারণে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও উত্তরের হিমেল বাতাস আর কনকে শীতে অসহায় ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে।  সকালে সূর্যের মুখ দেখা গেলেও আকাশে কুয়াশার কারণে রোদের উত্তাপ ছিল খুব কম। ঘন কুয়াশার কারণে সাধারণ যানবাহনগুলোকে মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  সূত্রে জানা যায়, শীতজনিত সর্দি-কাঁশি, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগের প্রকোপ বেড়েছে। এছাড়া বয়স্করাও শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। তবে তেঁতুলিয়া হাসপাতালে মা ও শিশু চিকিৎসক না থাকায় রোগীদের চিকিৎসা নিতে হিমশিম খেতে হচ্ছে। অনেক মা ও শিশু উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও ঠাকুরগাঁও হাসপাতালে রেফার করতে হচ্ছে।    

আরও পড়ুন

তেঁতুলিয়া ১ম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের পর্যবেক্ষক জীতেন্দ্রনাথ রায় বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন এই শৈত্যপ্রবাহ বিরাজমান থাকতে পারে।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

রাজধানীর শাহজাদপুরে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

বাংলাদেশের মানুষের বিনোদনের অভাব পূরণ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী : আমান উল্লাহ আমান

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের