ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৮:৩১ রাত

রাজবাড়ীতে ট্রাকচাপায় ২ যুবক নিহত

ছবি: সংগৃহীত, রাজবাড়ীতে ট্রাকচাপায় ২ যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা ফিলিং স্টেশনের পাশে পশ্চিম কুড়াপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন পাংশা পৌরসভার কুরাপাড়া এলাকার মিরাজ শেখ (১৯) ও সজীব (১৬)। তারা ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় অজ্ঞাত একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সজীব মারা যান। গুরুতর আহত মিরাজকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

পাংশা হাইওয়ে থানার ওসি মাসুদুর রহমান মুরাদ জানান, ট্রাকচাপায় দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী