ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ০২:০৩ দুপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক এমপির বাসা থেকে চুরি হওয়া একটি মাইক্রোবাস ফরিদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ফরিদপুরের ভাঙা উপজেলায় মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি ভোরের দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া এলাকায় সাবেক এমপি লুৎফর রহমান চৌধুরীর বাসার গ্যারেজের তালা ভেঙে নোহা মাইক্রোবাসটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ৪ জানুয়ারি ভুক্তভোগীর ছেলে দাউদ হাসান চৌধুরী গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন।

আরও পড়ুন

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙা হাইওয়ে পুলিশের সহায়তায় গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ভাঙা মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় গোপন বৈঠক থেকে ইউপি চেয়ারম্যান আটক

নতুন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি গঠন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০

হবিগঞ্জে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৪

মন খারাপ নিয়ে ঈদ উদযাপন জয়া আহসানের!