ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ০১:১৪ দুপুর

দিনাজপুরের নবাবগঞ্জে নকল গুড়ের কারখানায় জরিমানা আদায়

দিনাজপুরের নবাবগঞ্জে নকল গুড়ের কারখানায় জরিমানা আদায়

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে নকল গুড় তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বিনোদনগর ইউনিয়নের বালুয়াচড়া গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির মাহফুজ ওই আদালত পরিচালনা করেন।

অভিযানে নকল গুড় তৈরির অভিযোগে মনির হোসেনের স্ত্রী  মরিয়ম বেগম নামে একজনের কাছে থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। অপরদিকে মোকসেদ আলী নামে অপর একজনের একটি কারখানা থেকে নকল গুড় ও গুড় তৈরির উপকরণ জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এরকম অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত