ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৫:০০ বিকাল

বগুড়ার দুপচাঁচিয়ায় ভেটেরিনারি ওষুধের দোকানির জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ায় ভেটেরিনারি ওষুধের দোকানির জরিমানা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ভেটেরিনারি তিনটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত উপজেলা সিও অফিস রোডসংলগ্ন জনতা ফার্মেসি, ওবায়দুল মার্কেটের ভেটেরিনারি ওষুধের দোকান ও আক্কেলপুর রোডে আরাফাত ট্রেডার্সে অভিযান চালান।

আরও পড়ুন

এসময় ভেটেরিনারির ড্রাগ লাইসেন্সসহ ট্রেড লাইসেন্স না থাকায় জনতা ফার্মেসিতে ৩ হাজার টাকা, ওবায়দুল মার্কেটের ভেটেরিনারি দোকানে ৪ হাজার টাকা ও আরাফাত ট্রেডার্সে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত