ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৮:১৫ সকাল

বাংলাদেশে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

বাংলাদেশে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, ছবি: সংগৃহীত।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন এলাকায় মিয়ানমারের দিক থেকে বাংলাদেশে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে।

বৈঠকে সীমান্ত পেরিয়ে গুলিবর্ষণের ঘটনায় ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হওয়ার বিষয়টি তুলে ধরে বাংলাদেশ পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের মধ্যে প্রতিবেশী সম্পর্কের পরিপন্থি।

বাংলাদেশ পক্ষ থেকে মিয়ানমারকে এ ধরনের সীমান্তবর্তী গুলিবর্ষণের পূর্ণ দায় গ্রহণ করতে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বলা হয়, মিয়ানমারের অভ্যন্তরে কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যেকোনো সংঘাত যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় প্রভাব না ফেলে।

আরও পড়ুন

এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত এ ধরনের ঘটনা প্রতিরোধে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন। পাশাপাশি আহত শিশুটি ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা

রোহিঙ্গা ইস্যুতে হাসিনা সরকার পুরা বারোটা বাজিয়ে গেছে: শামা ওবায়েদ

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে: জ্বালানিমন্ত্রী

যুদ্ধের কারণে তেল, জিনিসপত্রের দাম বাড়তে পারে: মির্জা ফখরুল

পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের কোনো সংকট নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী