ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৬, ০৭:২৬ বিকাল

আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের আগুন

ছবি: সংগৃহীত, আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের আগুন

প্রায় আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন। 

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহেশখালী ও চকরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, ৯টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় স্ক্র‍্যাপের ভাগাড়ে। তারপর আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে।

মহেশখালী ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাম প্রসাদ সেন বলেন, তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র‍্যাপ ইয়ার্ডে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুটি ইউনিট কাজ করেছে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।

আরও পড়ুন

বঙ্গোপসাগরের কূল ঘেঁষে মাতারবাড়ীতে নির্মিত ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এই তাপ বিদ্যুৎকেন্দ্রটি একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

ঈদে বাড়ি যাওয়ার পথে নিরাপত্তা নিয়ে পুলিশের পরামর্শ

বাহরাইন-কুয়েত ও সৌদিতে ফের ইরানের হামলা

নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

ভালুকায় ইফতারে বিরিয়ানি খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক