ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৬, ০১:১৬ দুপুর

নীলফামারীর কিশোরগঞ্জে কালোবাজারে সার বিক্রির দায়ে জরিমানা

নীলফামারীর কিশোরগঞ্জে কালোবাজারে সার বিক্রির দায়ে জরিমানা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে কালোবাজারে পটাশ সার বিক্রির দায়ে বিসিআইসি’র এক সার ডিলারের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বড়ভিটা ইউনিয়ন সার ডিলারের বড়ভিটাস্থ বাজারের দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মো. জাহেদুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে সারের হিসাবে গরমিল পাওয়া যায়। ক্যাশ মেমোতেও হিসাবের মিল পাওয়া যায়নি। পরবর্তীতে কালোবাজারে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ডিলারের জরিমানা করা হয়।

আরও পড়ুন

এ সময় ডিলার উপস্থিত না থাকায় ম্যানেজার জালাল উদ্দিনকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেন আদালত। দন্ডপ্রাপ্ত জালাল উদ্দিন পূর্ব দলিরাম গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আঞ্জুম সোহানিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম ও পুলিশ সদস্যগণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকার অভাবে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন ঢাবি ছাত্রদল নেতা শাওন

লালমনিরহাটে বেড়েছে তামাক চাষ, হুমকির মুখে পড়েছে মাছসহ নানা জলজ প্রাণির প্রজনন

বগুড়ার শেরপুরে মাদকের টাকার জন্য মাকে মারপিট করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফুলের মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হলো অবসরে যাওয়া সহকারী শিক্ষক বেলালকে

সালথায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, কৃষক দলের কার্যালয়সহ বাড়িঘর ভাঙচুর

বগুড়া শহরে দাঁড়িপাল্লার প্রার্থী সোহেলের গণসংযোগ