ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৬, ১২:৪৮ দুপুর

এবার মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন হিরো আলম

সংগৃহিত,এবার মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন হিরো আলম

উচ্চ আদালত থেকে আপিলে রায় পেয়েছেন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। হাইকোর্টের এই রায়ের মাধ্যমে তার মনোনয়নপত্র জমা নেওয়ার ক্ষেত্রে যে বাধা ছিল, তা কাটিয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে।

পূর্বে মনোনয়নপত্র সংক্রান্ত জটিলতায় নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও হাইকোর্টের আপিল বিভাগ সেই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করেছেন। আদালতের এই রায়কে ন্যায়বিচারের বিজয় হিসেবে দেখছেন হিরো আলম ও তার সমর্থকরা।

সোমবার (১২ জানুয়ারি) হিরো আলম রায়ের বিষয়টি নিশ্চিত করে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। 

আরও পড়ুন

পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি মনোনয়নপত্র জমা নেওয়ার।’এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলমের সমর্থকরা রায়কে স্বাগত জানিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকার অভাবে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন ঢাবি ছাত্রদল নেতা শাওন

লালমনিরহাটে বেড়েছে তামাক চাষ, হুমকির মুখে পড়েছে মাছসহ নানা জলজ প্রাণির প্রজনন

বগুড়ার শেরপুরে মাদকের টাকার জন্য মাকে মারপিট করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফুলের মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হলো অবসরে যাওয়া সহকারী শিক্ষক বেলালকে

সালথায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, কৃষক দলের কার্যালয়সহ বাড়িঘর ভাঙচুর

বগুড়া শহরে দাঁড়িপাল্লার প্রার্থী সোহেলের গণসংযোগ