ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৬, ০৭:০৯ সকাল

পাবনায় কারাগারে থাকা আ’লীগ নেতা প্রলয় চাকির মৃত্যু

পাবনায় কারাগারে থাকা আ’লীগ নেতা প্রলয় চাকির মৃত্যু, ছবি: দৈনিক করতোয়া ।

পাবনা প্রতিনিধি : পাবনার বিশিষ্ট সঙ্গীত শিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক, বনমালী শিল্পকলা কেন্দ্রের যুগ্ম সম্পাদক (সংস্কৃতি) প্রলয় চাকির মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

পাবনা জেল সুপার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, পাবনা জেলা কারাগারে বন্দি থাকাবস্থায় গত শুক্রবার সকালে হৃদরোগ ও ডায়াবেটিসজনিত রোগে অসুস্থবোধ করেন। এসময় তাকে পাবনা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। আজ সোমবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ পাবনাতে নিয়ে আসা হবে বলে তার স্বজনেরা জানিয়েছেন।

প্রসঙ্গত, প্রলয় চাকী জেলার এক সময়ের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও অভিনেতা প্রয়াত লক্ষ্মি দাস চাকির বড় ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গত ১৬ ডিসেম্বর সকালে প্রলয় চাকিকে তার পাথরতলাস্থ বাসভবন থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে পাবনা জেল কারাগারে ছিলেন। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত