ভিডিও বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ০৪:৫১ দুপুর

কুড়িগ্রামে তিন ইটভাটায় ৮ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামে তিন ইটভাটায় ৮ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ৩টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার ১১ জানুয়ারি) অভিযানে এ অর্থদণ্ড আদায় করা হয়। একইসাথে হালনাগাদ কাগজপত্র ছাড়া ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এসব ব্যবস্থা নেওয়া হয়।

এসময় জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহের অপরাধে ফুলবাড়ি উপজেলার কাশিপুরে অবস্থিত মেসার্স এমএসএইচ ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স এবি ব্রিকসকে ৩ লাখ টাকা এবং মেসার্স ডব্লিউএএইচ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এছাড়া জেলা পুলিশের একটি চৌকস দলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনের সফরে ইসরায়েলে নরেন্দ্র মোদি

ভালো খেজুর চিনবেন কীভাবে?

সুযোগ থাকলে রিয়ালের যে খেলোয়াড়কে বার্সায় আনতেন পেদ্রি

বিশ্বকাপে না খেলেও সুখবর পেলেন জাকের-সাইফ

যেভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিদায় নিলেন ড. আহসান এইচ মনসুর

রমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতার ব্যবসায়ীদের