ভিডিও বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৪ দুপুর

ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে আমাকে ১৪ বছর কারাগারে রাখা হয়েছিলো : এটিএম আজহারুল ইসলাম

ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে আমাকে ১৪ বছর কারাগারে রাখা হয়েছিলো : এটিএম আজহারুল ইসলাম

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ফ্যাসিস্ট খুনি হাসিনার নিদের্শে আমাকে বিনা কারণে ১৪ বছর কারাগারে রাখা হয়েছিলো। শুধু তাই নয়, আমার নামে তিন দফা ফাঁসির আদেশ দেয়া হয়েছিলো। আজ রোববার ১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলমপুর ইউনিয়নের ফাজিলপুর মানবমঙ্গল গ্রামে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।

জামায়াতের ইসলামীর এই নেতা বলেন, জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জেলের ভিতরে জেল তার নাম সেল। সেখানে আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো পার করেছি। আল্লাহ পাক যে অবশিষ্ট সময় আমাকে দান করেছেন সে সময়গুলো আমি মানুষের সেবা ও কল্যানে উৎসর্গ করতে চাই।

আরও পড়ুন

তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন-বদরগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির শাহ মোহাম্মদ রুস্তম আলী, প্রভাষক আমিনুল ইসলাম, আবু হান্নান রাজা ও শাইফুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনের সফরে ইসরায়েলে নরেন্দ্র মোদি

ভালো খেজুর চিনবেন কীভাবে?

সুযোগ থাকলে রিয়ালের যে খেলোয়াড়কে বার্সায় আনতেন পেদ্রি

বিশ্বকাপে না খেলেও সুখবর পেলেন জাকের-সাইফ

যেভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিদায় নিলেন ড. আহসান এইচ মনসুর

রমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতার ব্যবসায়ীদের