ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ০১:৫৮ দুপুর

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রাম নগরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে বন্দর থানার পোর্ট কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আজিয়ার রহমান। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আলতি বুরুজবাড়িয়া এলাকার বাসিন্দা এবং মৃত হাসেন আলীর ছেলে।

 

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে পোর্ট কলোনি এলাকায় দুর্বৃত্তরা আজিয়ার রহমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এসআই আবু বক্কর আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত