ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ১০:১৭ দুপুর

আফ্রিকা কাপ অব নেশনস’র সেমিতে মরক্কোর প্রতিপক্ষ নাইজেরিয়া

আফ্রিকা কাপ অব নেশনস’র সেমিতে মরক্কোর প্রতিপক্ষ নাইজেরিয়া, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভিক্টর ওসিমেন ও আকোর অ্যাডামসের গোলে আলজেরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে গেছে নাইজেরিয়া।

মারাকেশে প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ওয়েস্ট আফ্রিকানদের হাতে ছিল। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ৮ মিনিট আগে আকোর অ্যাডামস খুবই দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন বলকে সামান্য উপরের দিকে কিক করেন। সুপার ঈগলদের হয়ে দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙেন ওসিমেন। দ্বিতীয়ার্ধের মাত্র ৮৫ সেকেন্ডেই গোল করে নাইজেরিয়াকে এগিয়ে দেন ওসিমেন। ব্রুনো অনিমাইচির ডানদিকের ক্রস হেডে জালে পাঠান তিনি।

আরও পড়ুন

১০ মিনিট পর এবার অ্যাসিস্ট করেন ওসিমেন। তার কাছ থেকে পাস পেয়ে আকোর অ্যাডামস দ্বিতীয় গোলটি করেন নাইজেরিয়ার হয়ে। আলজেরিয়ার গোলকিপারক লুকা জিদানকে বোকা বানিয়ে গোল করেন তিনি। শেষ ৯ মিনিটে আবারও ওসিমনের ক্রস থেকে অ্যাডামসের সামনে সুযোগ আসে ব্যবধান ৩-০ করার। তবে তার হেডে বাম পোস্টে লেগে ফিরে আসায় আর গোল হয়নি। নাইজেরিয়া, যারা ২০২৩ আসরে রানার্সআপ হয়েছিল। আগামী বুধবার সেমিফাইনালে মরক্কোকে মুখোমুখি হবে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইরেসিকে খুব বেশি প্রায়োরিটি দিবেন না : নিশো

কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলেই এদেশের নাগরিক: ডেপুটি স্পিকার

সদরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১১

মুক্তিযুদ্ধের চেতনা এখনো বাস্তবায়িত হয়নি: স্পিকার

যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহীদের সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

আর্থিক অনিয়মের অভিযোগে কুষ্টিয়ায় এনসিপির দুই নেতাকে শোকজ