ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ০১:৪৬ দুপুর

রাজধানীর ভাটারা থানা থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

রাজধানীর ভাটারা থানা থেকে পুলিশের মোটরসাইকেল চুরি, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হয়েছে পুলিশের একটি মোটরসাইকেল। গতকাল শনিবার (১০ জানুয়ারি) ভোরে মুখোশধারী দুই ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে যায়। তবে শনিবার মধ্যরাত পর্যন্ত জড়িতদের গ্রেফতার এমনকি শনাক্তও করতে পারেনি পুলিশ। 

জানা গেছে, মোটরসাইকেলটি ভাটারা থানার এএসআই মো. ফিরোজের। থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় ছিল। ওইদিন ভোরে এক ব্যক্তি থানার ভেতরে ঢুকে মোটরসাইকেলের তালা ভাঙেন। আরেকজন থানার বাইরে পাহারা দেন। পরে তারা মোটরসাইকেরটি ঠেলে নিয়ে যান।  

এ ঘটনায় ভাটারা থানার ওসি মো. ইমাউল হক বলেন, মোটরসাইকেলটি থানার পার্কিং থেকে চুরি হয়েছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি। তদন্ত চলছে, আশাকরি শীঘ্রই মোটরসাইকেলটি উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করতে পারব।   

আরও পড়ুন

মোটরসাইলে মালিক এএসআই ফিরোজ বলেন, মোটরসাইকেলটি থানার ভেতরে রেখে বাইরে দায়িত্ব পালন করছিলাম। সকালে থানায় ফিরে জানতে পারি মোটরসাইলটি চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছেন। মোটরসাইকেলে একটি জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। কিন্ত সেই জিপিএস ট্র্যাকার খুলে ফেলায় অবস্থান শনাক্ত করা যায়নি এখনো।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

নেত্রকোণায় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন

এবার বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু

ভুটানের বিপক্ষে পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ