ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ দুপুর

ফের বাড়ল স্বর্ণের দাম

বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। রবিবার (১১ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

আজ শনিবার (১০ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। 
 

আরও পড়ুন

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল ৯ জানুয়ারি থেকে।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ৫ম বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম ৩ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২ দফা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

যুবলীগ নেতা সম্রাটের ২০ বছর কারাদণ্ড

নির্বাচনী তহবিলের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা ডা. জারার

নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার বাঁচামরার লড়াই

সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : মির্জা ফখরুল ইসলাম

দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির