ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৪২ বিকাল

নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : আদিলুর রহমান

ছবি: সংগৃহীত, নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : আদিলুর রহমান

নির্বাচনের বিরুদ্ধে কোনো কার্যকলাপ কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কোনো পক্ষ চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান।

শুক্রবার দুপুরে দোয়ারাবাজার ফেরিঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

আদিলুর রহমান বলেন, নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি ছড়ায় না। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াবে তারা দেশ থেকে পালিয়ে গেছে। সুতরাং অন্য দেশ থেকে নানান কথা বলে কোনো লাভ হবে না।

আরও পড়ুন

তিনি বলেন, জুলাই যোদ্ধারা বাংলাদেশের সূর্য সন্তান। জুলাই সংগ্রামের বাইরে যারা ছিল তাদের অনেকেই পালিয়ে গেছে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা প্রাইম ইস্যু। বাংলাদেশ জুলাইয়ের কারণে স্বাধীন হয়েছে।

উপদেষ্টা বলেন, নির্বাচনের বিরুদ্ধে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভোটগ্রহণ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষের জুলাই সনদের কারণে বাংলাদেশের বদলে দেওয়ার জন্য যে গণভোটের ব্যবস্থা করা হচ্ছে, দেশবাসী সেই গণভোটে পরিবর্তনের পক্ষে রায় দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরিরবন্দরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত

তেল নিতে গিয়ে বিশৃঙ্খলা, ঠাকুরগাঁওয়ে হানিফ ফিলিং স্টেশনে ভাঙচুর

ইরানে যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার গুঞ্জন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফিরেছে গতি, নেই যানজট

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

গুরুদাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫