ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৩ বিকাল

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

ছবি: সংগৃহীত, ১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

আন্তর্জাতিক ডেস্কদক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত এবং পাকিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভোরে পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। অন্যদিকে ভারতের গুজরাট প্রদেশে ১২ ঘণ্টার মধ্যে ছোট-বড় ৯টি ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, ভোরে তাজিকিস্তান-শিনজিয়াং সীমান্তবর্তী অঞ্চলে ভূপৃষ্ঠের ১৫৯ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পটি সংঘটিত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, শুধু পাকিস্তান নয়, এই ভূমিকম্পের প্রভাব তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানেও অনুভব করা গেছে।

এদিকে ভারতের গুজরাট রাজ্যের রাজকোট জেলাও একাধিক ভূমিকম্পে কেঁপে উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে শুক্রবার ভোর পর্যন্ত এই কম্পনগুলো অনুভূত হয়। রিখটার স্কেলে সব ভূমিকম্পই ‘মাইক্রো’ অথবা ‘মাইনর’ শ্রেণিভুক্ত ছিল। এসব ভূমিকম্পে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

ভারতের আবহাওয়া বিভাগ মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ৯টি কম্পন রেকর্ড করেছে। বৃহস্পতিবার রাত ৮টা ৪৩ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় এবং শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিটে সর্বশেষ কম্পন রেকর্ড করা হয়।

সবগুলো কম্পনের উৎপত্তিস্থল ছিল উপলেতা শহরের উত্তর-পশ্চিমে প্রায় ২৭ থেকে ৩০ কিলোমিটার দূরে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি