ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৩:০৭ দুপুর

গণভোটে ‘না’ দেয়ার সুযোগ নেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে জনমতের প্রতিফলন ঘটা অত্যন্ত জরুরি।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ী তাঁতিপাড়ায় নিজ পৈতৃক বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। ফখরুল স্পষ্ট করে বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এসব প্রস্তাবে ‘না’ বলার কোনো সুযোগ নেই।

 

আরও পড়ুন

তিনি উল্লেখ করেন, বর্তমানে যে সংস্কারগুলোর ওপর গণভোট হচ্ছে, সেগুলো বিএনপি অনেক আগেই ২০১৬ ও ২০২৩ সালে ‘৩১ দফা’র মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছিল। সংস্কারের এই ধারাকে এগিয়ে নিতে জনগণের রায়ই চূড়ান্ত বলে তিনি মনে করেন। তবে সারা দেশের মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে থাকলেও দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি