ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৮:১৯ সকাল

উখিয়ায় মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

উখিয়ায় মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নুরুল আমিন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়ার বাসিন্দা।

 

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড় কাটার সময় মাটি ধসে একজন শ্রমিক নিহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত