ভিডিও শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৬, ০১:২৪ রাত

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে ‘রোহিঙ্গা’ বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে ‘রোহিঙ্গা’ বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা

প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীকে ইঙ্গিত করে তাকে ‘রোহিঙ্গা’ বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগের সময় সদর আসনের এমপি সরাইল-আশুগঞ্জ এলাকায় এসে প্রভাব বিস্তার করতেন। এখন জোট থেকে আনা একজন রোহিঙ্গা প্রার্থী সদর আসনের এমপি প্রার্থীকে সঙ্গে নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তবে সরাইল-আশুগঞ্জের মানুষ শেষ পর্যন্ত এলাকার সন্তানকেই ভোট দিয়ে জয়ী করবে বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে, রুমিন ফারহানার এই বক্তব্যটি মূলত বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিবকে ইঙ্গিত করেই দেওয়া হয়েছে।

আরও পড়ুন

জানা গেছে, জুনায়েদ আল হাবিবের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামে। তিনি মনোনয়নপত্রের হলফনামায় এটিকেই স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন। তবে বর্তমান ঠিকানায় ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া গ্রামের নাম রয়েছে।

সাম্প্রতিক সময়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন বলেও জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর  কিশোরগঞ্জে জাপা প্রার্থীর কর্মীর অর্থদন্ড

গাইবান্ধা-৫ আসনে ফুলছড়িতে প্রিজাইডিং অফিসার প্যানেলে রাজনৈতিক সম্পৃক্তদের নিয়োগের অভিযোগ

ছাত্রসমাজ আর কোনো নতুন ফ্যাসিবাদ মেনে নেবে না : গোলাম রব্বানী

বগুড়ায় হাইড্রোলিক হর্ণ বিক্রি ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় তিন লক্ষাধিক টাকা জরিমানা

বগুড়ার কাহালুতে কূপের ২০ ফুট নিচে মাটিচাপা পড়েন আজিজুল, আধা ঘণ্টা পর জীবিত উদ্ধার 

বগুড়ায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত