ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৯ সকাল

রাজধানীতে আইফোন তৈরির মিনি কারখানায় অভিযান ৩ চীনা নাগরিক গ্রেফতার

রাজধানীতে আইফোন তৈরির মিনি কারখানায় অভিযান ৩ চীনা নাগরিক গ্রেফতার, ছবি: সংগৃহীত।

রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অভিনব এক জালিয়াতি চক্রের মূল হোতা তিন চীনা নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য জানান ডিবি মিরপুর ডিভিশনের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ৩৬৩টি আইফোন (বিভিন্ন মডেলের), বিপুল পরিমাণ আইফোনের খুচরা যন্ত্রাংশ, ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব আইফোন ও যন্ত্রাংশের বাজারমূল্য আনুমানিক পৌনে ২ কোটি টাকা।

ডিবির তদন্তে বেরিয়ে এসেছে এক অবিশ্বাস্য তথ্য। চক্রটি বিদেশ থেকে অবৈধ পথে আইফোনের বিভিন্ন পার্টস বা খুচরা যন্ত্রাংশ দেশে নিয়ে আসত। এরপর রাজধানীর গোপন ডেরায় বসে দক্ষ কারিগর দিয়ে সেগুলো ‘এসেম্বল’ বা জোড়া লাগিয়ে পূর্ণাঙ্গ আইফোন তৈরি করত। এসব ফোন একদম নতুনের মতো মোড়কজাত করে আসল আইফোন হিসেবে বাজারে চড়া দামে বিক্রি করা হতো। ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, এই চক্রের শিকড় অনেক গভীরে। কেবল এই তিন চীনা নাগরিকই নন, এর সঙ্গে দেশীয় কিছু অসাধু মোবাইল ব্যবসায়ীও সরাসরি জড়িত। 

আরও পড়ুন

তিনি আরও বলেন, দামি ফোন কেনার সময় গ্রাহকদের অতিরিক্ত সচেতন হতে হবে। সস্তা বা অননুমোদিত দোকান থেকে ফোন কিনে প্রতারিত হওয়ার ঝুঁকি অনেক বেশি। বর্তমানে এই চক্রের সঙ্গে জড়িত দেশীয় অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে চোরাচালান ও জালিয়াতির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত