ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৫:১৮ সকাল

ট্রাম্পের নির্দেশে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে বেরিয়ে গেলো যুক্তরাষ্ট্র

ট্রাম্পের নির্দেশে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে বেরিয়ে গেলো যুক্তরাষ্ট্র, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রকে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়ে একটি স্মারকে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউস জানায়, এসব সংস্থা আর যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষা করছে না—এই যুক্তিতেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, এই আদেশের আওতায় জাতিসংঘ সংশ্লিষ্ট ৩১টি সংস্থা এবং জাতিসংঘের বাইরে আরও ৩৫টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে। তবে কোন কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে আসবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করা হয়নি।

হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এখন আর দেশের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আরও পড়ুন

উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক বৈশ্বিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের উদ্যোগ নিচ্ছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত