ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৩ দুপুর

১০ বছর পর ফিরছে অপূর্ব-বিন্দু জুটি

অপূর্ব-বিন্দু জুটি

এক সময় টেলিভিশন নাটকে নিয়মিত জুটিবেঁধে দর্শকদের মন জয় করেছিলেন জিয়াউল ফারুক অপূর্ব ও আফসানা আরা বিন্দু। পরবর্তীতে দীর্ঘদিন পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাঁদের। অবশেষে প্রায় দশ বছর পর আবারও ফিরছে এই জনপ্রিয় জুটি।  অপূর্ব ও বিন্দুকে একসঙ্গে দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে।

‘তাকদীর’ ও ‘কারাগার’খ্যাত সৈয়দ আহমেদ শাওকীর চিত্রনাট্যে এবং সালেহ সোবহান অনীমের পরিচালনায় নির্মিত এই সিরিজের নাম ‘হেডলাইন’।

 

জানা গেছে, হইচই-এর জন্য নির্মিতব্য এই সিরিজে অপূর্ব ও বিন্দুর পাশাপাশি অভিনয় করবেন ইয়াশ রোহানও। রাজনৈতিক থ্রিলার ঘরানার এই সিরিজে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে অপূর্বকে।

সূত্র বলছে, চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে অপূর্বর। দেশে ফিরেই শুটিংয়ে অংশ নেবেন তিনি। অন্যদিকে এই প্রজেক্টের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন আফসানা আরা বিন্দু।

 

আরও পড়ুন

‘হেডলাইন’ প্রসঙ্গে আপাতত বিস্তারিত জানাতে নারাজ পরিচালক সালেহ সোবহান অনীম। তিনি জানান, চিত্রনাট্যের কাজ এখনো চলমান। আরো অন্তত এক মাস সময় লাগবে প্রস্তুতিতে। সব দিক থেকে সবুজ সংকেত মিললেই শুটিং শুরু হবে।

এর আগে অপূর্ব ও বিন্দু জুটি অভিনীত নাটকের মধ্যে রয়েছে- মেঘ, মিনারেল ওয়াটার, বিলম্বিত টিকিট। তাদেরকে সর্বশেষ দেখা গেছে ২০১৬ সালে বিপাশা হায়াতের গল্পে। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘তৃতীয়জন’ নাটকে মাহফুজ আহমেদও ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত