ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৬, ০২:৫৬ দুপুর

মাঝপথে বিপিএল ছেড়ে চলে গেলেন আমির

মাঝপথে বিপিএল ছেড়ে চলে গেলেন আমির

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পুরোটা সময় সিলেট টাইটানসের হয়ে খেলার কথা ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের। কিন্তু দলকে মাঝপথে রেখেই দেশে ফিরে গেলেন তিনি। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটানস কর্তৃপক্ষ।
 
 
সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষে বিপিএল খেলতে বাংলাদেশে আসেন মোহাম্মদ আমির। প্রথম ম্যাচ থেকেই খেলেছেন সিলেটের জার্সিতে। দলের তিনটি জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন এই বাঁহাতি পেসার।
 
 
বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে পারিশ্রমিকের ৭০ শতাংশ অর্থ আমিরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আমিরের সঙ্গে বাংলাদেশ ছেড়েছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার সাইম আইয়ুবও। দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন সাইম। চার ম্যাচের অর্থ তাকে পরিশোধ করা হয়েছে।
 
 
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজে পাকিস্তান দলে ডাক পেয়েছেন সাইম আইয়ুব। মূলত সে কারণেই বিপিএল ছেড়েছেন এই অলরাউন্ড ক্রিকেটার। সিরিজ শেষে আবারও সিলেট দলে যোগ দিতে পারেন এই পাকিস্তানি তারকা।
 
 
কিন্তু ঠিক কী কারণে বিপিএল ছেড়ে চলে গেলেন আমির, সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানায়নি সিলেট। বিপিএলের এবারের আসরে ৬ ম্যাচ খেলে ৪টি উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন জেলায় সড়কে ঝরলো ১৯ প্রাণ

মাগুরায় গোপন বৈঠক থেকে ইউপি চেয়ারম্যান আটক

নতুন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি গঠন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০

হবিগঞ্জে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৪