ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৭ সকাল

বিপিএল থেকে বাদ পড়ে যা বললেন ভারতীয় উপস্থাপক

বিপিএল থেকে বাদ পড়ে যা বললেন ভারতীয় উপস্থাপক, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপকদের প্যানেল থেকে বাদ পড়েছেন জনপ্রিয় উপস্থাপক রিধিমা পাঠক। এবার এই ইস্যুতে ভিন্ন দাবি করলেন এই ভারতীয় উপস্থাপক।

আজ বুধবার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে রিধিমা দাবি করেছেন, স্বেচ্ছায় বিপিএলের উপস্থাপক প্যানেল থেকে সরে গেছেন তিনি। এই ভারতীয় উপস্থাপক লিখেছেন, ‘গত কয়েক ঘণ্টায় এমন একটি গল্প ছড়ানো হয়েছে যে আমাকে বিপিএল থেকে ‘বাদ’ দেওয়া হয়েছে। এটা সত্য নয়। আমি নিজেই ব্যক্তিগত সিদ্ধান্তে সরে দাঁড়িয়েছি। আমার কাছে দেশই সবার আগে-সব সময়। আর কোনো একক দায়িত্বের চেয়ে ক্রিকেট খেলাটাকেই আমি অনেক বেশি মূল্য দিই। সততা, সম্মান ও আবেগ নিয়ে বহু বছর ধরে এই খেলাকে সেবা করার সৌভাগ্য আমার হয়েছে-এটা বদলাবে না। আমি সবসময়ই নৈতিকতা, স্বচ্ছতা এবং খেলাটির মূল্যবোধের পক্ষে দাঁড়িয়ে থাকব।’

তিনি যোগ করেন, ‘যারা সমর্থন জানিয়ে যোগাযোগ করেছেন-সবার প্রতি কৃতজ্ঞতা। আপনাদের বার্তাগুলো আমার কাছে ভাষায় প্রকাশ করার মতো নয়। ক্রিকেট সত্যটাই প্রাপ্য। ব্যস। আমার পক্ষ থেকে আর কোনো মন্তব্য নেই।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত