ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৫:৩১ বিকাল

সিরাজগঞ্জে যমুনায় অসংখ্য ডুবোচর নাব্য সংকটে নৌ-চলাচল ব্যাহত

সিরাজগঞ্জে যমুনায় অসংখ্য ডুবোচর নাব্য সংকটে নৌ-চলাচল ব্যাহত। ছবি : দৈনিক করতোয়া

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় পানিপ্রবাহ কমে যাওয়ায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এ কারণে ক্ষীণ হয়ে এসেছে নদী। এছাড়া নদীর মাঝে নতুন নতুন চর জেগে ওঠায় পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। শুষ্ক মৌসুমে যমুনায় নাব্য হ্রাস পাওয়ায় এখন প্রস্থ দুই কিলোমিটার। 
জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সাথে যমুনা নদীতে নেমে আসে বালু। ফলে নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে প্রতি বছর। ফলে বর্ষায় যমুনার পানি ফুলে-ফেঁপে পূর্ব ও পশ্চিমপাড়ে তীব্র নদী ভাঙন দেখা দেয়। অপরদিকে শুষ্ক মৌসুমে নদীর নাব্য হ্রাস পাওয়ায় নৌপরিবহনে দুর্ভোগ বেড়ে যায়।

স্থানীয়রা জানান, যমুনা নদীতে পানি কমে যাওয়ায় ও নতুন নতুন চর জেগে ওঠায় চৌহালী থেকে এনায়েতপুর নৌঘাট হয়ে জেলা সদরে যাতায়াতে শ্যালো নৌকায় ১ ঘণ্টার বদলে বর্তমানে প্রায় ৩ ঘণ্টা সময় লাগে। জাহাজ চলাচল একেবারে বন্ধ হয়ে গেলেও শ্যালো নৌকা চলছে প্রায় সাড়ে তিন কিলোমিটার ঘুরে।

আরও পড়ুন

চৌহালী উপজেলার এনায়েতপুর নৌকা ঘাটের ইজারাদার ইউসুফ আলী জানান, যেভাবে নদীর পানি কমছে, তাতে নৌকা চালানো দুষ্কর হয়ে পড়েছে। এখন ড্রেজিং করে নৌপথ তৈরি করা না হলে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এতে করে জেলা সদরের সাথে নৌপথের চৌহালীর যাবতীয় কর্মকাণ্ড স্থরিব হয়ে পড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত