ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৫:১৮ বিকাল

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অভিযান চালিয়ে ১০৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১০ মামলার এক আসামি হুরী বেগমকে(৪০) গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার এস.আই (নিরস্ত্র) আহনাফ তাহমিদ এর নেতৃত্বে একটি দল উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের ভেলাইন গ্রামে অভিযান পরিচালনা করে হুরী বেগমকে আটক করে।

সে ওই এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী ও মৃত চাঁন মিয়ার মেয়ে। অভিযানের সময় সন্দেহভাজন হুরী বেগমের দেহ তল্লাশি করে তার কাছে বিশেষভাবে রক্ষিত সাদা কৌটার ভিতর থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডলের ১০৫ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হুরী দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় পূর্বে মাদক সম্পর্কিত মোট ১০টি মামলা রয়েছে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত